৪৩৬৪ ইয়াবা নিয়ে যাচ্ছিলেন সৌদি, শাহজালালে ধরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে চার হাজার ৩৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগের সতর্কতা ও পেশাদারত্বে সৌদি আরবগামী ওই যাত্রীর লাগেজ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, গত সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট (বিএস-৩৮১) ওই যাত্রীকে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত স্ক্রিনার তার ব্যাগে সন্দেহজনক বস্তু শনাক্ত করেন। অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এভসেক কর্তৃপক্ষ এবং বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীর ব্যাগ তল্লাশি করে চার হাজার ৩৬৪ পিস ইয়াবা উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেন। বেবিচক কর্তৃপক্ষ জানায়, দায়িত্বরত স্ক্রিনার ও সংশ্লিষ্ট এভসেক সদস্যদের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্

৪৩৬৪ ইয়াবা নিয়ে যাচ্ছিলেন সৌদি, শাহজালালে ধরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে চার হাজার ৩৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগের সতর্কতা ও পেশাদারত্বে সৌদি আরবগামী ওই যাত্রীর লাগেজ থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গত সোমবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে সৌদি আরবগামী ফ্লাইট (বিএস-৩৮১) ওই যাত্রীকে প্রি-বোর্ডিং নিরাপত্তা তল্লাশির সময় দায়িত্বরত স্ক্রিনার তার ব্যাগে সন্দেহজনক বস্তু শনাক্ত করেন।

অবৈধ মাদকদ্রব্য শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এভসেক কর্তৃপক্ষ এবং বিমানবন্দরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যাত্রীর ব্যাগ তল্লাশি করে চার হাজার ৩৬৪ পিস ইয়াবা উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যাত্রীকে অফলোড, আটক ও হেফাজতে নেন।

বেবিচক কর্তৃপক্ষ জানায়, দায়িত্বরত স্ক্রিনার ও সংশ্লিষ্ট এভসেক সদস্যদের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

এমএমএ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow