৪৫ জাহাজকে ঘুরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের

ইরানের বন্দরে অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এ অবরোধে অন্তত ৪৫টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।  শনিবার (০২ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে তাদের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করা ৪৫টি জাহাজকে থামানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন বাহিনী আন্তর্জাতিক জলসীমায় টহল অব্যাহত রেখেছে এবং ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কার্যকর করছে। এ পর্যন্ত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বা বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা এই অবরোধ মেনে চলে। গত যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর এই অবরোধ আরোপ করে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান চুক্তি করতে চায়, কারণ তাদের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই। তিনি আরও জানান, ইরান এমন কিছু শর্ত দিয়েছে, যেগুলো মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে ঠিক কোন শর্তে আপত্তি রয়েছে, সে বিষয়ে ব

৪৫ জাহাজকে ঘুরিয়ে দেওয়ার দাবি সেন্টকমের

ইরানের বন্দরে অবরোধ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এ অবরোধে অন্তত ৪৫টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। 

শনিবার (০২ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে তাদের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করা ৪৫টি জাহাজকে থামানো হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন বাহিনী আন্তর্জাতিক জলসীমায় টহল অব্যাহত রেখেছে এবং ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ কার্যকর করছে। এ পর্যন্ত ৪৫টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বা বন্দরে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা এই অবরোধ মেনে চলে।

গত যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোর ওপর এই অবরোধ আরোপ করে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরান চুক্তি করতে চায়, কারণ তাদের আর কোনো সামরিক শক্তি অবশিষ্ট নেই।

তিনি আরও জানান, ইরান এমন কিছু শর্ত দিয়েছে, যেগুলো মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে ঠিক কোন শর্তে আপত্তি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদের কর্মকর্তারা নিশ্চিত করেন, ইরান যুদ্ধ অবসানের জন্য একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে, যা তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নতুন প্রস্তাবে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে তারা হামলা বন্ধ ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে। পাশাপাশি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা কিছু সময়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow