৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস বুধবার (৫ আগস্ট)। দিবসটি পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। এরমধ্যে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে। সোমবার (০৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।  এ চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির মর্মানুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস বুধবার (৫ আগস্ট)। দিবসটি পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। এরমধ্যে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

সোমবার (০৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

এ চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির মর্মানুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow