৫ আগস্ট হিলিতে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৫ আগস্ট সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় এদিন বন্দরের ব্যবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে। মঙ্গলবার (৪ আগস্ট) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট (বুধবার) সরকারি ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্দরের ব্যাবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে। তবে ছুটি শেষে ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে। এদিকে, কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আমদানিকারক, রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই জানানো হয়েছে। ছুটির দিনে যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের। মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম

৫ আগস্ট হিলিতে আমদানি-রফতানি বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ৫ আগস্ট সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সরকারি ছুটি থাকায় এদিন বন্দরের ব্যবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে।

মঙ্গলবার (৪ আগস্ট) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট (বুধবার) সরকারি ছুটির কারণে হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বন্দরের ব্যাবসায়িক কার্যক্রমও স্থগিত থাকবে।

তবে ছুটি শেষে ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম যথারীতি পুনরায় শুরু হবে।

এদিকে, কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আমদানিকারক, রফতানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই জানানো হয়েছে। ছুটির দিনে যাতে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্টদের।

মো. মাহাবুর রহমান/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow