৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল ১০টা পর্যন্ত এ খবর পাওয়া যায়। কালবেলার সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। অপরদিকে, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গাহন মোড় এলাকায় রোববার (২৪ মে) ড্রামট্রাকচাপায় অটোরিকশা আরোহী চালকসহ দুজনের প্রাণহানি ঘটেছে। নজিপুর-ধামইরহাট সড়কে পত্নীতলা থানার গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর একটি ড্রামট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান। এছাড়াও, চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মো. আলী হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,

৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল ১০টা পর্যন্ত এ খবর পাওয়া যায়।

কালবেলার সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

অপরদিকে, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গাহন মোড় এলাকায় রোববার (২৪ মে) ড্রামট্রাকচাপায় অটোরিকশা আরোহী চালকসহ দুজনের প্রাণহানি ঘটেছে। নজিপুর-ধামইরহাট সড়কে পত্নীতলা থানার গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর একটি ড্রামট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান।

এছাড়াও, চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মো. আলী হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা অর্থনৈতিক অঞ্চল থেকে যাত্রী নিয়ে বের হচ্ছিল। এ সময় সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ নিহত হন।

তা ছাড়া, গাইবান্ধায় ট্রাকচাপায় এমএ আউয়াল সরকার নামের সাবেক এক জজ নিহত হয়েছেন। রোববার বিকেলে তিনি গাইবান্ধা জজকোর্টে আইন পেশার কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোররাতে দোগাছি ও সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন।

সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা এ তথ্য নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow