৫০ লাখ টাকা চাঁদা দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।  সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে রুনা টাওয়ার নামে একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গুলির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাতের বিদ্যুৎবিহীন পরিবেশে হঠাৎ গুলির শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে ভবনের প্রধান ফটকে গুলির চিহ্ন দেখতে পান তারা। ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর বলেন, ‘রাতে বিদ্যুৎ না থাকায় আমি গেটের কাছে অবস্থান করছিলাম। এ সময় প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে আমাকে গেটের ভেতরে অবস্থান করতে বলেন। কিছুক্ষণ পর যুবক দুজন গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশ ঘটনাস্থলে আসে।’ ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ঘটনার দিন দুপুর ১২টার দিকে আমার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। ওই বার্তায় পরিবারের সদস্যদের অবস্থান, পেশা ও বিভিন্ন জায়গায় থাকা বাড়ির তথ্য তাদের জানা রয়েছে বলে হুমকি দেওয়া হ

৫০ লাখ টাকা চাঁদা দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির পর এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।  সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে রুনা টাওয়ার নামে একটি ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও গুলির ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, রাতের বিদ্যুৎবিহীন পরিবেশে হঠাৎ গুলির শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ঘটনাস্থলে গিয়ে ভবনের প্রধান ফটকে গুলির চিহ্ন দেখতে পান তারা। ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর বলেন, ‘রাতে বিদ্যুৎ না থাকায় আমি গেটের কাছে অবস্থান করছিলাম। এ সময় প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে আমাকে গেটের ভেতরে অবস্থান করতে বলেন। কিছুক্ষণ পর যুবক দুজন গেট লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশ ঘটনাস্থলে আসে।’ ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ঘটনার দিন দুপুর ১২টার দিকে আমার ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। ওই বার্তায় পরিবারের সদস্যদের অবস্থান, পেশা ও বিভিন্ন জায়গায় থাকা বাড়ির তথ্য তাদের জানা রয়েছে বলে হুমকি দেওয়া হয়।’ তিনি বলেন, ‘বার্তায় এক ঘণ্টার মধ্যে বড় ভাইয়ের কথামতো ৫০ লাখ টাকা চাঁদা দেওয়ার দাবি জানানো হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয়। পরে রাতেই দুই যুবক এসে ভবনের গেট লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন।’ ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের এক দোকানদার বলেন, ‘আমি দোকানের ভেতরে থাকা অবস্থায় হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। পরে বাইরে এসে দুই যুবককে দৌড়ে চলে যেতে দেখি।’ পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, ‘হামজারবাগ এলাকায় চাঁদা না পেয়ে একটি ভবনের গেট লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow