৫৫ বছর মুহতামিমের দায়িত্ব পালন করায় প্রবীণ আলেমকে নাগরিক সংবর্ধনা
টানা ৫৫ বছর মুহতামিমের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল আনোয়ারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রবীণ আলেম মাওলানা গোলাম ওয়াহিদকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ‘আল-ওয়াহিদ আবনা, ফুজালা, হুফ্ফাজ পরিষদ’ ও বীরদল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা, শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বক্তারা বলেন, মাওলানা গোলাম ওয়াহিদ দীর্ঘদিন ধরে বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার মাধ্যমে দ্বীনি শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছেন। তার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি থেকে বহু হাফেজ ও আলেম শিক্ষা লাভ করেছেন, যারা দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীনি খেদমতের ধারাবাহিকতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখুল হাদি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের
টানা ৫৫ বছর মুহতামিমের দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল আনোয়ারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রবীণ আলেম মাওলানা গোলাম ওয়াহিদকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ‘আল-ওয়াহিদ আবনা, ফুজালা, হুফ্ফাজ পরিষদ’ ও বীরদল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামা, শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বক্তারা বলেন, মাওলানা গোলাম ওয়াহিদ দীর্ঘদিন ধরে বীরদল আনোয়ারুল উলুম মাদ্রাসার মাধ্যমে দ্বীনি শিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছেন। তার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি থেকে বহু হাফেজ ও আলেম শিক্ষা লাভ করেছেন, যারা দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছেন। তারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীনি খেদমতের ধারাবাহিকতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাইখুল হাদি মাওলানা শফিকুল হক সুরইঘাটী, সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান, শায়খুল হাদিস মাওলানা শামসুদ্দীন দুর্লভপুরী, মুফতি মাসউদ আহমদ (শাহবাগ জামিয়া), মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মুতাছিম আলী, বীরদল এন এম একাডেমির সাবেক প্রধান শিক্ষক জারুল্লাহ, বর্তমান প্রধান শিক্ষক মাহবুবুল করীম, মামুনুর রশিদ, মাওলানা আজমত উল্লাহ, মাওলানা জামিল আহমদ, শেখ মুহাম্মদ ইয়াহইয়া, চেয়ারম্যান আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মাওলানা গোলাম ওয়াহিদের হাতে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও ৫ লাখ টাকা নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার দীর্ঘ দ্বীনি খেদমত নিয়ে প্রকাশিত একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্বীনি খেদমতের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?