৬ দিনেও খোঁজ মিলেনি স্বর্ণ ব্যবসায়ী কানাইয়ের
নরসিংদীতে নিখোঁজের ছয় দিনেও খোঁজ মিলেনি স্বর্ণ ব্যবসায়ী আদিত্য দেবনাথ কানাইয়ের। গত ২৪ এপ্রিল সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নরসিংদীর উদ্দেশে বের হয়ে আর ফিরেননি তিনি।
নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী আদিত্য দেবনাথ (কানাই) (৪৫) নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী হিন্দুপাড়া গ্রামের বিমল দেবনাথের ছেলে। তিনি উপজেলার হাতিরদিয়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসায়ীর কাজে মোটরসাইকেলে নরসিংদী শহরের উদ্দেশে রওনা দেন কানাই। পরে তার মোবাইল ফোনটি বন্ধ পান পরিবারের সদস্যরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কানাইয়ের স্ত্রী পারুল দেবনাথ জানান, শুক্রবার থেকে নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও উনার সন্ধান পাইনি। গত ২৬ এপ্রিল মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি করি। আমাদের দাম্পত্য জীবনে ছেলে পুলক দেবনাথ (১৫) ও মেয়ে বর্ষা দেবনাথ (৩) রয়েছে। আমার সন্তানরা তাদের বাবাকে দেখার জন্য কান্নাকাটি করছে।
তিনি আরও বলেন, ব্যবসা করতে গিয়ে এলাকায় অনেক টাকা ঋণ করে ফেলেছেন স্বামী কানাই। এখন পাওনাদাররাও আম
নরসিংদীতে নিখোঁজের ছয় দিনেও খোঁজ মিলেনি স্বর্ণ ব্যবসায়ী আদিত্য দেবনাথ কানাইয়ের। গত ২৪ এপ্রিল সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে নরসিংদীর উদ্দেশে বের হয়ে আর ফিরেননি তিনি।
নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী আদিত্য দেবনাথ (কানাই) (৪৫) নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী হিন্দুপাড়া গ্রামের বিমল দেবনাথের ছেলে। তিনি উপজেলার হাতিরদিয়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে ব্যবসায়ীর কাজে মোটরসাইকেলে নরসিংদী শহরের উদ্দেশে রওনা দেন কানাই। পরে তার মোবাইল ফোনটি বন্ধ পান পরিবারের সদস্যরা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ কানাইয়ের স্ত্রী পারুল দেবনাথ জানান, শুক্রবার থেকে নিখোঁজ হওয়ার পর থেকে আমাদের আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও উনার সন্ধান পাইনি। গত ২৬ এপ্রিল মনোহরদী থানায় একটি সাধারণ ডায়েরি করি। আমাদের দাম্পত্য জীবনে ছেলে পুলক দেবনাথ (১৫) ও মেয়ে বর্ষা দেবনাথ (৩) রয়েছে। আমার সন্তানরা তাদের বাবাকে দেখার জন্য কান্নাকাটি করছে।
তিনি আরও বলেন, ব্যবসা করতে গিয়ে এলাকায় অনেক টাকা ঋণ করে ফেলেছেন স্বামী কানাই। এখন পাওনাদাররাও আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে।
মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে বের হয়ে আর বাড়ি ফিরেনি মর্মে তার স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, এটা অপহরণ না আত্মগোপন এখনো বলা যাচ্ছে না। তাছাড়া আমরা কোনো ধারণা করছি না, তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।