৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় দেশের ছয়টি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  শুক্রবার (২৭ মার্চ) সকাল পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহীসহ ৬টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির এই স্বস্তির আবহের মধ্যেই সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।  শনিবার (২৮ মার্চ) থেকে পরবর্তী কয়েকদিন দেশের আটটি বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এ ছাড়া শনিবার তাপমাত্র

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় দেশের ছয়টি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

শুক্রবার (২৭ মার্চ) সকাল পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহীসহ ৬টি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির এই স্বস্তির আবহের মধ্যেই সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। 

শনিবার (২৮ মার্চ) থেকে পরবর্তী কয়েকদিন দেশের আটটি বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রোববার থেকে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। ৩০ মার্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৩১ মার্চ থেকে তা আবারও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow