৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গুদামজাত প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানের নেতৃত্বে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তার গুদাম থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়। পরে একই বাজারে ওজন ও পরিমাপ আইনে রুহুল আমিন নামে আরেক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে বিকেলে চৌগাছা শহরের একটি ফিলিং স্টেশনেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সম্প্রতি ওই ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর একাধিক মোটরসাইকেল চালক সমস্যার মুখে পড়েন। চালকদের অভিযোগ ছিল, তেলের সঙ্গে কেরোসিন মেশানো হয়েছে। অভিযোগের পর বিষয়টি বিভিন্
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে গুদামজাত প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসানের নেতৃত্বে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তার গুদাম থেকে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়। পরে একই বাজারে ওজন ও পরিমাপ আইনে রুহুল আমিন নামে আরেক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকেলে চৌগাছা শহরের একটি ফিলিং স্টেশনেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্প্রতি ওই ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার পর একাধিক মোটরসাইকেল চালক সমস্যার মুখে পড়েন। চালকদের অভিযোগ ছিল, তেলের সঙ্গে কেরোসিন মেশানো হয়েছে। অভিযোগের পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনকে জানানো হলে জেলা প্রশাসনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, জব্দ করা জ্বালানি তেল দুটি ফিলিং স্টেশনে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযানকালে মেট্রোলজির পরিদর্শক সাব্বির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?