৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি

বিশ্বকাপের প্রস্তুতি চ্যাম্পিয়নদের মতই সেরে নিল আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে ফিলাডেলফিয়াতে ৩-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তারা। তবে সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির প্রত্যাবর্তনটাই যেন বেশি আলোচিত ছিল। ৬৫ মিনিটে যখন মেসি মাঠে নামেন, তখন আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে। নিজের প্রথম টাচেই অসাধারণ বাড়ানো বল দিলে লাউতারো মার্টিনেজকে। আর সেখান থেকে পেনাল্টি আদায় করে নেয় আর্জেন্টিনা। স্পট কিক থেকে আর্জেন্টিনার হয়ে ১১৭তম গোলটি করলেন মেসি। আর সেইসঙ্গে তিনি হয়ে গেলেন আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোলদাতার মালিক, ভেঙে দিলেন ৬৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯৫৭ সালে ৩৮ বছর ৯ মাস ৮ দিন বয়সে ব্রাজিলের বিপক্ষে গোল করেছিলেন আর্জেন্টিনার এঞ্জেল আমাদেও লাবরুনা। মেসি তার রেকর্ড ভেঙে ৩৮ বছর ১১ মাস ১৪ দিন বয়সে গোল করলেন। ম্যাচে আর গোল না পেলেও তৃতীয় গোলে তার ডিফেন্স চেরা বাড়ানো বল থেকে রড্রিগো ডি পলের এসিস্টে গোল করেন আলমাদা। মেসি বর্তমানে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচে ১১৭টি গোল করেছেন, অর্থাৎ প্রতি ম্যাচে তার গোলের গড় ০.৫৯। জাতীয় দলের হ

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি

বিশ্বকাপের প্রস্তুতি চ্যাম্পিয়নদের মতই সেরে নিল আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিপক্ষে ফিলাডেলফিয়াতে ৩-০ গোলের জয় পেয়েছে আলবিসেলেস্তারা। তবে সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির প্রত্যাবর্তনটাই যেন বেশি আলোচিত ছিল।

৬৫ মিনিটে যখন মেসি মাঠে নামেন, তখন আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে। নিজের প্রথম টাচেই অসাধারণ বাড়ানো বল দিলে লাউতারো মার্টিনেজকে। আর সেখান থেকে পেনাল্টি আদায় করে নেয় আর্জেন্টিনা।

স্পট কিক থেকে আর্জেন্টিনার হয়ে ১১৭তম গোলটি করলেন মেসি। আর সেইসঙ্গে তিনি হয়ে গেলেন আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে গোলদাতার মালিক, ভেঙে দিলেন ৬৯ বছরের পুরোনো রেকর্ড।

১৯৫৭ সালে ৩৮ বছর ৯ মাস ৮ দিন বয়সে ব্রাজিলের বিপক্ষে গোল করেছিলেন আর্জেন্টিনার এঞ্জেল আমাদেও লাবরুনা। মেসি তার রেকর্ড ভেঙে ৩৮ বছর ১১ মাস ১৪ দিন বয়সে গোল করলেন। ম্যাচে আর গোল না পেলেও তৃতীয় গোলে তার ডিফেন্স চেরা বাড়ানো বল থেকে রড্রিগো ডি পলের এসিস্টে গোল করেন আলমাদা।

মেসি বর্তমানে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তিনি ১৯৯টি আন্তর্জাতিক ম্যাচে ১১৭টি গোল করেছেন, অর্থাৎ প্রতি ম্যাচে তার গোলের গড় ০.৫৯। জাতীয় দলের হয়ে তিনি প্রায় সব গুরুত্বপূর্ণ রেকর্ডই নিজের করে নিয়েছেন।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow