৭ কলেজের ২০২১-২২ সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবি

২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ (ডিসিইউ) অন্তর্ভুক্তির সুনির্দিষ্ট দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতটি কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা। বুধবার (১২ আগস্ট) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন- ডিসিইউ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাবি অধিভুক্ত রানিং শিক্ষার্থীদের অর্থাৎ বর্তমান ২১-২২, ২২-২৩ ও ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মান নিশ্চিতের জন্য। ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে নানান নাটকীয়তা দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা জানান, ২৫ জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউ-এর সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে ইতিবাচকভাবে বিবেচনা করছে। তাহলে যে অন্তর্ভুক্তির বিষয়টি নীতিগতভাবে বিবেচনাধীন এবং যার জন্য রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা কেন? সম্মেলনে তিতুমীর কলেজের দর্শন বিভাগের ২

৭ কলেজের ২০২১-২২ সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্তির দাবি

২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ (ডিসিইউ) অন্তর্ভুক্তির সুনির্দিষ্ট দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতটি কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা।

বুধবার (১২ আগস্ট) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন- ডিসিইউ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাবি অধিভুক্ত রানিং শিক্ষার্থীদের অর্থাৎ বর্তমান ২১-২২, ২২-২৩ ও ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মান নিশ্চিতের জন্য। ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে নানান নাটকীয়তা দেখা যাচ্ছে।

শিক্ষার্থীরা জানান, ২৫ জুলাই প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিসিইউ-এর সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে ইতিবাচকভাবে বিবেচনা করছে। তাহলে যে অন্তর্ভুক্তির বিষয়টি নীতিগতভাবে বিবেচনাধীন এবং যার জন্য রোডম্যাপ তৈরির কথা বলা হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা কেন?

সম্মেলনে তিতুমীর কলেজের দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র এম এ মানিক বলেন, আমরা দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য এবং আমাদের সংঘাত নিরসনের জন্য আন্দোলন করে আসছি। আমরাতো বিশ্ববিদ্যালয় পেয়েছি কিন্তু আমরা এখনো কোনো সমাধান পাইনি। বিশ্ববিদ্যালয় আমাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবে কিনা, সেটা আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্ন হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আমরা এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, আমরা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছি।

তিনি আরও বলেন, আমরা যে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছি, সেই ইউনিভার্সিটিতে আমাদের ভিসি এবং যে পদগুলো প্রয়োজন, সেগুলো মোটামুটি নিশ্চিত হয়েছে। তারা আলোচনা বা মতবিনিময় সভার মাধ্যমে সময় ক্ষেপণ করছে। আমরা বলতে চাচ্ছি, আপনারা যে বিশ্ববিদ্যালয়ের পদে এসেছেন, সেই বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা আপনাদেরকে চেয়ার দিয়েছি, আপনারা আমাদেরকে পরিচয় দিন।

এ সময় ২১-২২ সেশন থেকে প্রত্যেকটি সেশনকে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দেওয়া এবং সেই রোডম্যাপ অনুযায়ী কালক্ষেপণ না করে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তসহ দ্রুত একাডেমিক প্রোগ্রাম শেষ করার দাবি জানান তিনি।

ঢাকা কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, ঢাবির অধীনে বিগত চার বছর ধরে শিক্ষার্থীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন, যার ফলে ভালো পরীক্ষা দিয়েও তাদের ফলাফল ক্ষতিগ্রস্ত হচ্ছে ও কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। 

তিনি আরও বলেন, বিশেষ করে তাদের সনদে 'এফিলিয়েটেড' শব্দ যুক্ত করে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, শিক্ষক, ভিসি ও প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। 

একইসঙ্গে সরকার, ইউজিসি ও ঢাবি কর্তৃপক্ষ মাইগ্রেশনের বিষয়ে সম্মত থাকার পরেও কেন আমাদের দ্রুত অন্তর্ভুক্ত করা হচ্ছে না সে বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করে পরীক্ষা সম্পন্ন করার জোর দাবি জানান।

সম্মেলন শেষে, তিতুমীর কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকল সেশনের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন তারা। এছাড়া সমস্যার সুষ্ঠু সমস্যার সমাধান না আসলে শিক্ষা ভবন অভিমুখে বা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow