‘৭ বছর বয়স’ কেন শিশুর ভবিষ্যৎ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়
একটি শিশুর ভবিষ্যৎ কেমন হবে, তার বড় একটি ভিত্তি তৈরি হয় শৈশবেই। এই সময় পরিবার শিশুকে যেভাবে গড়ে তোলে, যে শিক্ষা ও অভ্যাস শেখায়, তার ওপর নির্ভর করে পরবর্তী জীবনে তার বুদ্ধিমত্তা, স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ এবং আত্মবিশ্বাস কেমন হবে। শিশুরা কীভাবে শেখে, কীভাবে চিন্তা করে এবং কীভাবে পৃথিবীকে বোঝার বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন সুইজারল্যান্ডের বিখ্যাত মনোবিজ্ঞানী জ্যাঁ পিয়াজে। তার গবেষণায় জানান, শিশুর মানসিক বিকাশ একদিনে ঘটে না বরং এটি ধাপে ধাপে এগোয় এবং প্রতিটি ধাপে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতা আলাদা রূপ নেয়। জ্ঞান বিকাশের গুরুত্বপূর্ণ ধাপ সাত বছর বয়সকে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে ধরা হয়, যেখান থেকে শিশুরা কংক্রিট অপারেশনাল ধাপে প্রবেশ করে। এই পর্যায়ে শিশুরা বাস্তব ঘটনা ও যুক্তিনির্ভর চিন্তা বুঝতে শুরু করে। সাত বছর বয়সের আগে শিশুরা অনেক কিছুই অনুভব করে, কিন্তু তার পেছনের কারণ বা নিয়ম পুরোপুরি বুঝতে পারে না। কিন্তু এই বয়স থেকে তারা ধীরে ধীরে বুঝতে শেখে কেন কোনো কাজ করতে হয়, কীভাবে করতে হয় এবং নিয়ম মানার গুরুত্ব কী। রুটিন ও শৃঙ্খলা বোঝার শুরু এই বয়সে শিশুরা দৈনন্দিন রু
একটি শিশুর ভবিষ্যৎ কেমন হবে, তার বড় একটি ভিত্তি তৈরি হয় শৈশবেই। এই সময় পরিবার শিশুকে যেভাবে গড়ে তোলে, যে শিক্ষা ও অভ্যাস শেখায়, তার ওপর নির্ভর করে পরবর্তী জীবনে তার বুদ্ধিমত্তা, স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ এবং আত্মবিশ্বাস কেমন হবে।
শিশুরা কীভাবে শেখে, কীভাবে চিন্তা করে এবং কীভাবে পৃথিবীকে বোঝার বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন সুইজারল্যান্ডের বিখ্যাত মনোবিজ্ঞানী জ্যাঁ পিয়াজে। তার গবেষণায় জানান, শিশুর মানসিক বিকাশ একদিনে ঘটে না বরং এটি ধাপে ধাপে এগোয় এবং প্রতিটি ধাপে তাদের চিন্তা ও বোঝার ক্ষমতা আলাদা রূপ নেয়।
জ্ঞান বিকাশের গুরুত্বপূর্ণ ধাপ
সাত বছর বয়সকে একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে ধরা হয়, যেখান থেকে শিশুরা কংক্রিট অপারেশনাল ধাপে প্রবেশ করে। এই পর্যায়ে শিশুরা বাস্তব ঘটনা ও যুক্তিনির্ভর চিন্তা বুঝতে শুরু করে।
সাত বছর বয়সের আগে শিশুরা অনেক কিছুই অনুভব করে, কিন্তু তার পেছনের কারণ বা নিয়ম পুরোপুরি বুঝতে পারে না। কিন্তু এই বয়স থেকে তারা ধীরে ধীরে বুঝতে শেখে কেন কোনো কাজ করতে হয়, কীভাবে করতে হয় এবং নিয়ম মানার গুরুত্ব কী।
রুটিন ও শৃঙ্খলা বোঝার শুরু
এই বয়সে শিশুরা দৈনন্দিন রুটিন ও শৃঙ্খলার ধারণা ধরতে শুরু করে। তারা বুঝতে পারে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করা প্রয়োজন। ফলে তাদের মধ্যে দায়িত্ববোধ ধীরে ধীরে তৈরি হয়। উদাহরণ হিসেবে বলা যায়, তাকে নিয়মিত কাজ শেখানোর জন্য এই বয়সকে উপযুক্ত ধরা হয়। কারণ তারা এখন সময়ের ধারণা, নিয়ম এবং ধারাবাহিকতার গুরুত্ব বুঝতে সক্ষম হয়।
স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা বৃদ্ধি
সাত বছর বয়সে শিশুদের স্মৃতি ধারণের ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়। তারা সহজে তথ্য মনে রাখতে পারে এবং বারবার অনুশীলনের মাধ্যমে তা দীর্ঘস্থায়ীভাবে শিখে ফেলে। এ কারণে এই বয়সে ছোট কবিতা, গল্প বা নিয়মিত অভ্যাস শেখানো তুলনামূলক সহজ হয়। কারণ তাদের মস্তিষ্ক এখন তথ্য ধরে রাখা এবং পুনরায় ব্যবহার করার ক্ষমতা অর্জন করতে শুরু করে।
অভ্যাস গঠনের উপযুক্ত সময়
গবেষণা বলছে, শৈশবে গড়ে ওঠা অভ্যাস পরবর্তী জীবনে স্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাত থেকে দশ বছর বয়সকে অভ্যাস গঠনের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। এই সময়টাকে যদি ধরা হয়, তাহলে প্রায় তিন বছরের একটি দীর্ঘ সময় পাওয়া যায়, যেখানে শিশু কোনো একটি অভ্যাস বারবার চর্চা করার সুযোগ পায়। এই ধারাবাহিক অনুশীলন সেই অভ্যাসকে তার জীবনের অংশে পরিণত করতে সাহায্য করে।
দায়িত্ববোধ ও আত্মপরিচয়ের বিকাশ
সাত বছর বয়সে শিশুদের মধ্যে ধীরে ধীরে দায়িত্ববোধ তৈরি হতে শুরু করে। তারা বড়দের কাজ অনুকরণ করতে ভালোবাসে এবং নিজের একটি আলাদা পরিচয় গড়ে তোলার চেষ্টা করে। এই বয়সে তারা যখন পরিবারে ছোট ছোট দায়িত্ব পালন করে, তখন তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। পরিবারের সঙ্গে একসঙ্গে কাজ করার অনুভূতি তাদের মধ্যে নিরাপত্তা ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করে।
সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা
এই বয়সে নিয়মিত কোনো কাজ করা শিশুকে সময় ব্যবস্থাপনা শেখাতে সাহায্য করে। তারা বুঝতে পারে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হয় এবং এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধীরে ধীরে তারা শৃঙ্খলা মেনে চলার অভ্যাস তৈরি করে, যা ভবিষ্যতের শিক্ষা ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- আরও পড়ুন:
অনলাইন ক্লাসে সন্তানের মন বসে না? জানুন মনোযোগ ধরে রাখার উপায়
সন্তানকে গুড টাচ-ব্যাড টাচ শেখানোর সঠিক বয়স কোনটি
শারীরিক বিকাশ ও সমন্বয় ক্ষমতা
সাত বছর বয়সে শিশুদের শারীরিক বিকাশও অনেক উন্নত হয়। তাদের শরীরের ভারসাম্য, চলাফেরা এবং সমন্বয় ক্ষমতা আরও ভালোভাবে কাজ করতে শুরু করে। এই বয়সে নিয়মিত শারীরিক কার্যক্রম তাদের পেশি ও হাড়ের বিকাশে সাহায্য করে এবং শরীরকে আরও সক্রিয় ও শক্তিশালী করে তোলে।
ব্যক্তিত্ব গঠনের ভিত্তি
এই বয়সে শেখানো নিয়ম ও অভ্যাস শিশুর ব্যক্তিত্ব গঠনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। যে অভ্যাসগুলো এই সময় গড়ে ওঠে, সেগুলো অনেক সময় বড় হয়েও থেকে যায়।
তাই শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, সাত থেকে দশ বছর বয়স শিশুর ভবিষ্যৎ চরিত্র ও আচরণ গঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
সূত্র: ভেরিওয়েল মাইন্ড, আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন, হেলথ লাইন ও অন্যান্য
এসএকেওয়াই
What's Your Reaction?