৭ রাউন্ড গুলিসহ শুটার গান উদ্ধার

পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি। শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাকশী ফাঁড়ি পুলিশের একটি দল এ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।  পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত থাকবে। পাকশী ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকশী বাজার পাড়া জামে মসজিদের পাশে পায়ে হাঁটা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

৭ রাউন্ড গুলিসহ শুটার গান উদ্ধার

পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে ৭ রাউন্ড গুলিসহ দুটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পাকশী পুলিশ ফাঁড়ি।

শনিবার (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পাকশী ফাঁড়ি পুলিশের একটি দল এ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা অব্যাহত থাকবে।

পাকশী ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাকশী বাজার পাড়া জামে মসজিদের পাশে পায়ে হাঁটা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow