৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোটসহ মো. আনোয়ার মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ তথ্য দেন ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন। আটক আনোয়ার উপজেলার পাথরঢুবী এলাকার কুদ্দুসের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টায় ভুরুঙ্গামারীর পুলিশ সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা কিনে বাংলাদেশে এনে বিক্রির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে জাল নোট সংরক্ষণের অভিযোগে দণ্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদক ক্রয়ের সময় এক ব্যক্তিকে বাংলাদেশি জাল টাকার নোটসহ আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মুদ্রা লেনদেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোটসহ মো. আনোয়ার মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ তথ্য দেন ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন। আটক আনোয়ার উপজেলার পাথরঢুবী এলাকার কুদ্দুসের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টায় ভুরুঙ্গামারীর পুলিশ সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন ও থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা কিনে বাংলাদেশে এনে বিক্রির কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে জাল নোট সংরক্ষণের অভিযোগে দণ্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।
এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদক ক্রয়ের সময় এক ব্যক্তিকে বাংলাদেশি জাল টাকার নোটসহ আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় মুদ্রা লেনদেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
What's Your Reaction?