৭৬ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়ে জয়ী আয়নুল হক

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী ও তাড়াশ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ভিপি আয়নুল হক পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ১০১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী আব্দুর রউফ সরকার পেয়েছেন এক লাখ ৬ হাজার ২৪৬ ভোট। এদিন রাতে দুই উপজেলার রিটার্নিং কর্মকর্তা ১৫৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করেন। তবে তারা পোস্টাল ব্যালট ভোটের ফলাফল ঘোষণা করেননি। এমএএম/এমআইএইচ

৭৬ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়ে জয়ী আয়নুল হক

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৮৫৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে রায়গঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী ও তাড়াশ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নুসরাত জাহান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ভিপি আয়নুল হক পেয়েছেন এক লাখ ৮৩ হাজার ১০১ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী আব্দুর রউফ সরকার পেয়েছেন এক লাখ ৬ হাজার ২৪৬ ভোট। এদিন রাতে দুই উপজেলার রিটার্নিং কর্মকর্তা ১৫৮টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করেন। তবে তারা পোস্টাল ব্যালট ভোটের ফলাফল ঘোষণা করেননি।

এমএএম/এমআইএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow