৭৬২ দিনে ক্রীড়াঙ্গনে বসছে আরেকটি সভা
দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর বর্তমান চিত্র খতিয়ে দেখার দ্রুত উদ্যোগ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; যিনি একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যানও।
২৩ ফেব্রুয়ারি, সোমবার জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক। এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে, সকাল ১১টায় এনএসসির ৬ষ্ঠ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা।
৭৬২ দিনের মধ্যে এটি হতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করা চতুর্থ ব্যক্তির ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা।
শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নাজমুল হাসান পাপন ২০২৪ সালের ২৩ জানুয়ারি ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছিলেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তীতে তিনি দায়িত্ব ছেড়ে যা
দায়িত্ব গ্রহণের পর দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর বর্তমান চিত্র খতিয়ে দেখার দ্রুত উদ্যোগ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক; যিনি একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) চেয়ারম্যানও।
২৩ ফেব্রুয়ারি, সোমবার জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক। এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়েছে, সকাল ১১টায় এনএসসির ৬ষ্ঠ তলার সভাকক্ষে অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা।
৭৬২ দিনের মধ্যে এটি হতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করা চতুর্থ ব্যক্তির ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা।
শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নাজমুল হাসান পাপন ২০২৪ সালের ২৩ জানুয়ারি ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছিলেন। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের শীর্ষ কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরবর্তীতে তিনি দায়িত্ব ছেড়ে যান।
আসিফ মাহমুদের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০২৫ সালের ১৭ ডিসেম্বর ক্রীড়া ফেডারেশনগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আসিফ নজরুল। এবার আমিনুল হকের পালা।