৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণ করে নগরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা সিটি কর্পোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা চাই, নগরবাসী যেন স্বস্তি ও পরিচ্ছন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। সে লক্ষ্যেই সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা নগরকে পরিষ্কার রাখতে দিনরাত পরিশ্রম করেন। ঈদের সময় তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তাই সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নগরবাসীর সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হবে। কাইয়

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ সিসিক প্রশাসকের

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণ করে নগরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করা সিটি কর্পোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা চাই, নগরবাসী যেন স্বস্তি ও পরিচ্ছন্ন পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। সে লক্ষ্যেই সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা নগরকে পরিষ্কার রাখতে দিনরাত পরিশ্রম করেন। ঈদের সময় তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তাই সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। নগরবাসীর সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হবে।

কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন ও আধুনিক নগর গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক ওয়ার্ডে প্রয়োজনীয় জনবল, যানবাহন, ব্লিচিং পাউডার ও পরিবেশবান্ধব পলিব্যাগ সরবরাহ করা হবে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ও পলিব্যাগে সংরক্ষণ করে সিসিক কর্মীদের সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য সিলেট নগর গড়ে তোলা সম্ভব হবে।

এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার মোহাম্মদ মুফাচ্ছিরের মৃত্যুর খবর পেয়ে তার কানিশাইলের বাসভবনে ছুটে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।​সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং গভীর সান্ত্বনা জানান। 

এ সময় তিনি বলেন, মোহাম্মদ মুফাচ্ছির একজন অত্যন্ত নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মী ছিলেন। কর্মরত অবস্থায় তার এই চলে যাওয়া সিলেট সিটি কর্পোরেশনের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং সিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow