৮ বছরে ২০ বার বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়াস, ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

আরও একবার বর্ণবাদী আক্রমণের থাবায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়ে আবারও আলোচনায় এই তারকা ফুটবলার। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ৮ বছরে ২০বারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন ভিনি। গোল করার পর উদ্‌যাপন করতে গিয়ে বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার গিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে বিরোধে জড়ান ভিনি। আর তখনই ভিনির উদ্দেশে বর্ণবাদী মন্তব্য ছোড়েন প্রেস্তিয়ান্নি। ভিনিসিয়ুসের পাশে থাকা অঁরেলিয়ে চুয়ামেনি জানান, ভিনি তার সতীর্থদের বলেছেন প্রেস্তিয়ান্নি তাকে ‘বানর’ বলেছেন। এমবাপ্পের দাবি, প্রেস্তিয়ান্নি ভিনিকে পাঁচবার বানর বলেছেন। এমন ঘটনার পর থেকেই তোলপাড় ফুটবল দুনিয়া। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। এক বিবৃতিতে ফিফা সভাপতি জানান, এই ঘটনায় তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। সেইসঙ্গে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ফিফা বস। বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের ওপর যে বর্ণবাদী আক্রমণের অভিযোগ উঠেছে, তা দেখ

৮ বছরে ২০ বার বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়াস, ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

আরও একবার বর্ণবাদী আক্রমণের থাবায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়ে আবারও আলোচনায় এই তারকা ফুটবলার। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ৮ বছরে ২০বারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন ভিনি।

গোল করার পর উদ্‌যাপন করতে গিয়ে বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার গিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে বিরোধে জড়ান ভিনি। আর তখনই ভিনির উদ্দেশে বর্ণবাদী মন্তব্য ছোড়েন প্রেস্তিয়ান্নি। ভিনিসিয়ুসের পাশে থাকা অঁরেলিয়ে চুয়ামেনি জানান, ভিনি তার সতীর্থদের বলেছেন প্রেস্তিয়ান্নি তাকে ‘বানর’ বলেছেন। এমবাপ্পের দাবি, প্রেস্তিয়ান্নি ভিনিকে পাঁচবার বানর বলেছেন।

এমন ঘটনার পর থেকেই তোলপাড় ফুটবল দুনিয়া। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। এক বিবৃতিতে ফিফা সভাপতি জানান, এই ঘটনায় তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। সেইসঙ্গে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ফিফা বস। বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের ওপর যে বর্ণবাদী আক্রমণের অভিযোগ উঠেছে, তা দেখে আমি স্তম্ভিত ও মর্মাহত। আমাদের খেলাধুলা কিংবা সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

বর্ণবাদ নিরসনে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিফা গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট রেসিজম এবং প্লেয়ার্স’ ভয়েস প্যানেলের মাধ্যমে খেলোয়াড়, রেফারি এবং ভক্তদের সম্মান ও সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে। যেকোনো বর্ণবাদী বা বৈষম্যমূলক ঘটনার সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বিবৃতিতে রেফারিকে ধন্যবাদ দেন ইনফান্তিনো। তিনি জানান, ‘আমি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরকে অভিনন্দন জানাই, যিনি নিয়ম অনুসরণ করে ম্যাচ থামিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রোটোকল সক্রিয় করেছেন এবং পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করেছেন। ফিফা এবং পুরো ফুটবল বিশ্ব বর্ণবাদ ও সব ধরনের বৈষম্যের শিকার ব্যক্তিদের প্রতি দৃঢ় সহমর্মিতা প্রকাশ করে। আমরা বারবার বলব: বর্ণবাদ নয়, কোনো ধরনের বৈষম্য নয়।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow