৮ম বার পেছাল হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল অষ্টমবারের মতো পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁইয়া প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় মামলার তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত আসামি করে চার্জশিট দেয় ডিবি পুলিশ। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট নয় বলে নারাজি দেয় ইনকিলাব মঞ্চ। অভিযোগপত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ডটি ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ ঘটানো হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করার উদ্দেশ্যও ছিল। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি গণসংযোগে যাবার সময় রিকশায় গুলিবিদ্ধ হন হাদি। পরে চিকিৎ

৮ম বার পেছাল হাদি হত্যার অধিকতর তদন্ত প্রতিবেদন 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল অষ্টমবারের মতো পিছিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁইয়া প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ মামলায় মামলার তদন্ত শেষে গত ৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত আসামি করে চার্জশিট দেয় ডিবি পুলিশ। তবে অভিযোগপত্রে সন্তুষ্ট নয় বলে নারাজি দেয় ইনকিলাব মঞ্চ।

অভিযোগপত্রে বলা হয়েছে, হত্যাকাণ্ডটি ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ ঘটানো হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি করার উদ্দেশ্যও ছিল। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় নির্বাচনি গণসংযোগে যাবার সময় রিকশায় গুলিবিদ্ধ হন হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow