৮৪ হাজার ভোট পেয়েও শূন্য তাহেরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী ছিলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করেছিলেন এইচ এম ফয়সাল, শাম্মী আক্তার ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এইচ এম ফয়সল। তার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী। এইচ এম ফয়সলের সঙ্গে বিএনপির মনোনয়ন দৌড়ে যে সকল প্রার্থী ছিলেন তারা মনোনয়ন না পেলেও দলীয়ভাবে মূল্যায়ন পেয়েছেন। ৮৪ হাজার ভোট পেয়েও শূন্য রয়ে গেছেন গিয়াস উদ্দিন তাহেরী। মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করেছে সরকার। দলীয় মহলে এটিকে সম্মানজনক পুনর্বাসন হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিএনপি নেত্রী শাম্মী আক্তারের ক্ষেত্রেও সুখবর আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। একাধিক সূত্র দাবি করছে, তি

৮৪ হাজার ভোট পেয়েও শূন্য তাহেরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী ছিলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করেছিলেন এইচ এম ফয়সাল, শাম্মী আক্তার ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এইচ এম ফয়সল। তার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী। এইচ এম ফয়সলের সঙ্গে বিএনপির মনোনয়ন দৌড়ে যে সকল প্রার্থী ছিলেন তারা মনোনয়ন না পেলেও দলীয়ভাবে মূল্যায়ন পেয়েছেন। ৮৪ হাজার ভোট পেয়েও শূন্য রয়ে গেছেন গিয়াস উদ্দিন তাহেরী। মনোনয়ন না পাওয়া বিএনপি নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ করেছে সরকার। দলীয় মহলে এটিকে সম্মানজনক পুনর্বাসন হিসেবে দেখা হচ্ছে। অপরদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিএনপি নেত্রী শাম্মী আক্তারের ক্ষেত্রেও সুখবর আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে। একাধিক সূত্র দাবি করছে, তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ পেতে পারেন। সব মিলিয়ে হবিগঞ্জ-৪ আসনের প্রায় সব এমপি প্রার্থীর রাজনৈতিক ভাগ্যই কোনো না কোনোভাবে খুলেছে। তবে ব্যতিক্রম গিয়াস উদ্দিন তাহেরী। প্রায় ৮৪ হাজার ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হলেও এখন পর্যন্ত তাঁর ভাগ্যে কোনো রাজনৈতিক প্রাপ্তির খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow