৯ হাজারে বিক্রি হলো এক ইলিশ

বরগুনার পাথরঘাটায় জালে ধরা পড়েছে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে স্থানীয় বাজারে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করা হয়। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার হরিণঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছটি ধরা পড়ে। স্থানীয়রা জানান, হরিণঘাটা এলাকার জেলে রাসেল হোসেন বিষখালী নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল টেনে তুললে অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় ‘মুন্নি ফিশ’ নামের একটি মৎস্য আড়তে মাছটি ৮ হাজার ৫০০ টাকায় ক্রয় করা হয়। পরে ব্যবসায়ীদের মধ্যে খোলা ডাকে দর উঠলে ৯ হাজার টাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন জানান, আকারে বড় হওয়ায় মাছটি তিনি বিক্রির জন্য কিনেছেন। মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে আরও ভালো দামে বিক্রি হবে। নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস

৯ হাজারে বিক্রি হলো এক ইলিশ

বরগুনার পাথরঘাটায় জালে ধরা পড়েছে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে স্থানীয় বাজারে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার হরিণঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, হরিণঘাটা এলাকার জেলে রাসেল হোসেন বিষখালী নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল টেনে তুললে অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় ‘মুন্নি ফিশ’ নামের একটি মৎস্য আড়তে মাছটি ৮ হাজার ৫০০ টাকায় ক্রয় করা হয়। পরে ব্যবসায়ীদের মধ্যে খোলা ডাকে দর উঠলে ৯ হাজার টাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন জানান, আকারে বড় হওয়ায় মাছটি তিনি বিক্রির জন্য কিনেছেন। মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে আরও ভালো দামে বিক্রি হবে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow