৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে মান্নানের ভাই আলিমের ইন্ধনে ইকবাল হোসেন, জালাল হোসেন, লিজা আক্তার, সেফালী আক্তারসহ একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে কনস্টেবল ফোরকান গুরুতর জখম হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানে

৯৯৯-এ ফোন দিয়ে ডেকে পুলিশের ওপর হামলা

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দায়িত্ব পালনে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) রাত ১০টায় উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত পুলিশ সদস্য মো. ফোরকান বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। ঘটনাস্থলে পৌঁছালে মান্নানের ভাই আলিমের ইন্ধনে ইকবাল হোসেন, জালাল হোসেন, লিজা আক্তার, সেফালী আক্তারসহ একটি সন্ত্রাসী দল ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে কনস্টেবল ফোরকান গুরুতর জখম হন। পরে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়াসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় দুই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow