অক্সিজেন সিলিন্ডার পড়লো মাথায়, প্রাণ গেলো রোগীর

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতালের ৯ম তলায় মেডিসিন ওয়ার্ডের লিফটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোগীর নাম মিজানুর রহমান (৭০)। তিনি সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার মোকসেদ আলীর ছেলে। স্বজনরা জানান, শারীরিক অসুস্থতার কারণে দুদিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী সিলিন্ডার এনে রাখেন। তবে সেটি যথাযথভাবে রাখা ছিল না। হঠাৎ সেটি রোগীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। স্বজনদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও কেউ দ্রুত এসে রোগীকে দেখেননি। পরে তারা জানতে পারেন, মিজানুর রহমান মারা গেছেন। এ বিষয়ে হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, ‌‘আমি বর্তমানে হাসপাতালের বাইরে আছি। তবে জেনেছি ওই রোগী শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত এখনো জানি না।’ আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

অক্সিজেন সিলিন্ডার পড়লো মাথায়, প্রাণ গেলো রোগীর

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতালের ৯ম তলায় মেডিসিন ওয়ার্ডের লিফটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোগীর নাম মিজানুর রহমান (৭০)। তিনি সদর উপজেলার মগড়া ইউনিয়নের নন্দবালা এলাকার মোকসেদ আলীর ছেলে।

স্বজনরা জানান, শারীরিক অসুস্থতার কারণে দুদিন আগে মিজানুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অক্সিজেনের প্রয়োজন হলে কর্তব্যরত এক কর্মচারী সিলিন্ডার এনে রাখেন। তবে সেটি যথাযথভাবে রাখা ছিল না। হঠাৎ সেটি রোগীর মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।

স্বজনদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে বিষয়টি চিকিৎসকদের জানানো হলেও কেউ দ্রুত এসে রোগীকে দেখেননি। পরে তারা জানতে পারেন, মিজানুর রহমান মারা গেছেন।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, ‌‘আমি বর্তমানে হাসপাতালের বাইরে আছি। তবে জেনেছি ওই রোগী শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন। অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত এখনো জানি না।’

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow