অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো দুই প্রাণ

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার তামিম হাং (২০) ও ইমরান হোসেন (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কলেজ রোড দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তামিম হাং ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অটোরিকশার যাত্রী সোহরাব হাং (৫৫) এবং ফরিদ হাং (২৫) বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে সড়কে ঝরলো দুই প্রাণ

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলাচিপা পৌরসভার শ্যামলীবাগ এলাকার তামিম হাং (২০) ও ইমরান হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি কলেজ রোড দিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তামিম হাং ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অটোরিকশার যাত্রী সোহরাব হাং (৫৫) এবং ফরিদ হাং (২৫) বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মাহমুদ হাসান রায়হান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow