অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে ব্রিফিং করে ইউজিসির চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১-এর অতিরিক্ত সচিব আলিফ রুদাবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ইউজিসি আইন, ১৯৭৩ এর ৪(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগ অধ্যাপক মামুনের যোগদানের দিন থেকে কার্যকর হবে। ইউজিসির চেয়ারম্যান হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এর আগে সোমবার সকালে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে

অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে, সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে ব্রিফিং করে ইউজিসির চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১-এর অতিরিক্ত সচিব আলিফ রুদাবার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ইউজিসি আইন, ১৯৭৩ এর ৪(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এ নিয়োগ অধ্যাপক মামুনের যোগদানের দিন থেকে কার্যকর হবে। ইউজিসির চেয়ারম্যান হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন।

এর আগে সোমবার সকালে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে নিয়োগ পেলেন অধ্যাপক মামুন।

এএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow