অনিবন্ধিত পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এসএমপি কমিশনারের

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসার

অনিবন্ধিত পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম এসএমপি কমিশনারের

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে এ ধরনের নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা ভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে, ২০২৬ সন্ধ্যা ১৮.০০ ঘটিকা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

আহমেদ জামিল/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow