অনির্দিষ্টকালের কর্মবিরতিতে জয়পুরহাট পৌরসভার শ্রমিক-কর্মচারীরা
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। বুধবার (৪ মার্চ) সকাল থেকে কাজে না গিয়ে জয়পুরহাট পৌরসভার সামনে তারা এ কর্মসুচি পালন করেন। এতে পৌরসভার বিভিন্ন শাখার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। এসময় অনেকে সড়কের উপর শুয়ে পড়েন। এসময় তাদের চার দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখন জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। এসব দাবি গুলো না মানা হলে এই কর্মসুচি অব্যাহত থাকবে। জয়পুরহাট পৌরসভায় বর্তমানে দৈনিক মজুরিতে ২৬৩ জন শ্রমিক- কর্মচারী কর্
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা। বুধবার (৪ মার্চ) সকাল থেকে কাজে না গিয়ে জয়পুরহাট পৌরসভার সামনে তারা এ কর্মসুচি পালন করেন। এতে পৌরসভার বিভিন্ন শাখার দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন। এসময় অনেকে সড়কের উপর শুয়ে পড়েন।
এসময় তাদের চার দফা দাবী মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখন জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন আড়াই শতাধিক শ্রমিক-কর্মচারীদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে।
এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। এসব দাবি গুলো না মানা হলে এই কর্মসুচি অব্যাহত থাকবে। জয়পুরহাট পৌরসভায় বর্তমানে দৈনিক মজুরিতে ২৬৩ জন শ্রমিক- কর্মচারী কর্মরত আছেন।
What's Your Reaction?