অন্ধকারে ২০ গ্রাম
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ভেঙে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের অন্তত ১৬টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রবল ঝড়ো হাওয়ায় একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল গভীর রাতে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পড়েছে পুরো এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (২৭ এপ্রিল) সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ইউএনও জানান, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করার জন্য ঘটনাস্থলে আসছে বলে জানান। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ভেঙে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের অন্তত ১৬টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রবল ঝড়ো হাওয়ায় একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং তার ছিঁড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল গভীর রাতে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পড়েছে পুরো এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সোমবার (২৭ এপ্রিল) সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
ইউএনও জানান, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করার জন্য ঘটনাস্থলে আসছে বলে জানান। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
What's Your Reaction?