পাওনা টাকা লেনদেনের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় পাওনা টাকা লেনদেনের জেরে জহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার ভিরাল্লা বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (৫০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস করে জমি বেচাকেনার ব্যবসা করে আসছিলেন। পরিবারের অভিযোগ, জমি বেচাকেনার পাওনা টাকা আদায়ের কথা বলে বলিবাড়ী গ্রামের মোবারক, শাহীনসহ একদল যুবক জহিরুল ইসলামকে বাড়ি থেকে জোরপূর্বক ডেকে নিয়ে যায়। পরে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় পাওনা টাকা লেনদেনের জেরে জহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে পৌর এলাকার ভিরাল্লা বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম (৫০) মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের আব্দুল আলিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেবিদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকায় বসবাস করে জমি বেচাকেনার ব্যবসা করে আসছিলেন।
পরিবারের অভিযোগ, জমি বেচাকেনার পাওনা টাকা আদায়ের কথা বলে বলিবাড়ী গ্রামের মোবারক, শাহীনসহ একদল যুবক জহিরুল ইসলামকে বাড়ি থেকে জোরপূর্বক ডেকে নিয়ে যায়। পরে ভিরাল্লা বাস স্টেশন এলাকায় নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
What's Your Reaction?