ফেনীতে স্বাস্থ্য বিভাগের অভিযান, আরও ২ প্রতিষ্ঠান সিলগালা

ফেনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে আরও দুটি বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে একটি প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২২ এপ্রিল) শহরের সদর হাসপাতাল মোড় ও মহিপালে এ অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন দল শহরে অভিযান পরিচালনা করে। এসময় সদর হাসপাতাল মোড়ের আমিন মেডিকেল সেন্টার ও মহিপালের আলো ডিজিটাল চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় আমিন মেডিকেল সেন্টার এবং লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় আলো ডিজিটাল চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া, অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সদর হাসপাতাল মোড়ের সোনালী ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম সোহরাব হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আমির খসরু এবং সিনিয়র মেডিকেল টেকন

ফেনীতে স্বাস্থ্য বিভাগের অভিযান, আরও ২ প্রতিষ্ঠান সিলগালা

ফেনীতে স্বাস্থ্য বিভাগের অভিযানে আরও দুটি বেসরকারি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে একটি প্রতিষ্ঠানের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) শহরের সদর হাসপাতাল মোড় ও মহিপালে এ অভিযান পরিচালনা করা হয়।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে সিভিল সার্জন কার্যালয়ের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিদর্শন দল শহরে অভিযান পরিচালনা করে। এসময় সদর হাসপাতাল মোড়ের আমিন মেডিকেল সেন্টার ও মহিপালের আলো ডিজিটাল চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় আমিন মেডিকেল সেন্টার এবং লাইসেন্স ছাড়া পরিচালিত হওয়ায় আলো ডিজিটাল চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া, অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সদর হাসপাতাল মোড়ের সোনালী ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিক্যাল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম সোহরাব হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আমির খসরু এবং সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাইন উদ্দিন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ফেনীর মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে, গত ১২ এপ্রিল দেবীপুরে অভিযান চালিয়ে সাত বছর ধরে লাইসেন্স নবায়ন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফেনী প্রাইভেট হাসপাতালকে সিলগালা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। তার আগে ১১ এপ্রিল শহরের ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে নাঈমা আক্তার লিজা নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগে সেটি সিলগালা করা হয়।

এবিএএম/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow