অপহরণের ১ মাস পর পুলিশের সহযোগিতায় মায়ের কোলে দুই সন্তান
অপহরণের এক মাস পর পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরেছে দুই শিশু। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। উদ্ধার হওয়া দুই শিশু উখিয়ার থাইংখালী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা স্থানীয় শাহ আলমের দুই ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)। পুলিশ জানায়, গত ১০ জুলাই সকালে উখিয়ার থাইংখালী দাখিল মাদ্রাসার সামনে থেকে শিশু দুটিকে অপহরণ করা হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজাদ। এরই মধ্যে অপহরণকারীরা পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এড়াতে অপহরণকারীরা টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে মুক্তিপণের বিনিময়ে শিশু দুটিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই আব্দুল আজাদের নেতৃত্বে পুল
অপহরণের এক মাস পর পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরেছে দুই শিশু। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে তাদের উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
উদ্ধার হওয়া দুই শিশু উখিয়ার থাইংখালী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তারা স্থানীয় শাহ আলমের দুই ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)।
পুলিশ জানায়, গত ১০ জুলাই সকালে উখিয়ার থাইংখালী দাখিল মাদ্রাসার সামনে থেকে শিশু দুটিকে অপহরণ করা হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়।
পরে মামলাটির তদন্তের দায়িত্ব পান উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজাদ। এরই মধ্যে অপহরণকারীরা পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এড়াতে অপহরণকারীরা টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন স্থানে বারবার অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে মুক্তিপণের বিনিময়ে শিশু দুটিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই আব্দুল আজাদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কলাতলী এলাকায় অভিযান চালিয়ে শিশু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যমে খবর প্রকাশের কারণে অপহরণকারীরা ভয় পেয়ে শিশুদের ক্ষতি করার সাহস পায়নি বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সন্তান দুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তাদের বাবা-মা। তারা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
What's Your Reaction?