অপারেশন গজব লিল হক নামকরণে কী বার্তা দিল পাকিস্তান

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ইমারত সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধও ঘোষণা করেছে ইসলামাবাদ। তারা এই অভিযানের নাম দিয়েছে- অপারেশন গজব লিল হক।  যেকোনো অপারেশন পরিচালনার আগে প্রতিদ্বন্দ্বী দেশগুলো সাধারণত এর নাম ঠিক করে। এর মধ্য দিয়ে যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের কারণও ইঙ্গিত করা হয়। সে হিসেবে পাকিস্তান তাদের নতুন এই অপারেশনের নাম দিয়েছে- অপারেশন গজব লিল হক। এর সরল অর্থ হচ্ছে- সত্য ও ন্যায়ের পক্ষে জ্বলে ওঠা। নামের মধ্য দিয়ে ইসলামাবাদ দাবি করছে, এই অপারেশন তাদের জন্য ন্যায়সঙ্গত।  পাকিস্তান নতুন এই যুদ্ধ শুরুর জন্য আফগানিস্তান সরকারকে দায়ী করছে। নামের মধ্য দিয়ে ইসলামাবাদ বার্তা দিচ্ছে, আফগানিস্তান যেহেতু আমাদের ভূখণ্ডে হামলা করেছে, সেজন্য ভূমির স্বাধীনতা রক্ষার্থে অপারেশন পরিচালনা আমাদের ন্যায়সঙ্গত অধিকার। সেজন্য আমাদের নতুন এই অপারেশন পরিচালনা করা বৈধ।    অবশ্য তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা চলতি সপ্তাহে ইসলামাবাদের একটি হামলার প্রতিক্রিয়ায় বৃহৎ পরিসরে এই অভিযান শুরু করেছে। তাদের দাবি,

অপারেশন গজব লিল হক নামকরণে কী বার্তা দিল পাকিস্তান
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ইমারত সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধও ঘোষণা করেছে ইসলামাবাদ। তারা এই অভিযানের নাম দিয়েছে- অপারেশন গজব লিল হক।  যেকোনো অপারেশন পরিচালনার আগে প্রতিদ্বন্দ্বী দেশগুলো সাধারণত এর নাম ঠিক করে। এর মধ্য দিয়ে যুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধের কারণও ইঙ্গিত করা হয়। সে হিসেবে পাকিস্তান তাদের নতুন এই অপারেশনের নাম দিয়েছে- অপারেশন গজব লিল হক। এর সরল অর্থ হচ্ছে- সত্য ও ন্যায়ের পক্ষে জ্বলে ওঠা। নামের মধ্য দিয়ে ইসলামাবাদ দাবি করছে, এই অপারেশন তাদের জন্য ন্যায়সঙ্গত।  পাকিস্তান নতুন এই যুদ্ধ শুরুর জন্য আফগানিস্তান সরকারকে দায়ী করছে। নামের মধ্য দিয়ে ইসলামাবাদ বার্তা দিচ্ছে, আফগানিস্তান যেহেতু আমাদের ভূখণ্ডে হামলা করেছে, সেজন্য ভূমির স্বাধীনতা রক্ষার্থে অপারেশন পরিচালনা আমাদের ন্যায়সঙ্গত অধিকার। সেজন্য আমাদের নতুন এই অপারেশন পরিচালনা করা বৈধ।    অবশ্য তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা চলতি সপ্তাহে ইসলামাবাদের একটি হামলার প্রতিক্রিয়ায় বৃহৎ পরিসরে এই অভিযান শুরু করেছে। তাদের দাবি, ওই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তবে ইসলামাবাদ বলেছে, তারা সন্দেহভাজন জঙ্গি ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করেই হামলা চালিয়েছে। তালেবানের সামরিক মুখপাত্র মাওলাভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদি বলেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা (গ্রিনিচ সময় ১৫:৩০) থেকে ‘প্রতিশোধমূলক অভিযান’ শুরু হয়। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, এ অভিযানে বহু পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে। পাকিস্তানের দাবি, হামলায় ১৩৩ আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। তালেবান মুখপাত্র মুজাহিদ দাবি করে বলেন, ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং ১৯টি পোস্ট দখল করা হয়েছে, অন্যদিকে নাঙ্গারহার প্রদেশে আট তালেবান যোদ্ধা নিহত, ১১ জন আহত এবং ১৩ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow