অবশেষে আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিথি

স্ত্রী ইকরার আ ত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী। অভিযোগ উঠেছে, তার কথিত পরকীয়ার জেরেই আ ত্মহ ত্যার পথ বেছে নেন ইকরা। এদিকে গুঞ্জন ছড়ায়, আলভীর সঙ্গে ছোটপর্দার আরেক অভিনেত্রী ইফফাত আরা তিথির প্রেমের সম্পর্ক রয়েছে। বিভিন্ন আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের পর অবশেষে মুখ খুলেছেন তিথি। প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, আলভীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। কোনো কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে দীর্ঘ চার-পাঁচ বছর কাজ করলে স্বাভাবিকভাবেই ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারে। তিনি আরও জানান, ইন্ডাস্ট্রিতে আলভী তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন—এ কথা তিনি আগেও একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। দেশে ফেরার বিষয়েও কথা বলেছেন ইফফাত আরা তিথি। তিনি বলেন, অনেকেই অভিযোগ করছেন—“আলভী তার স্ত্রীকে শেষবার দেখতে আসেননি, বরং তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুরছেন”—যা সম্পূর্ণ অসত্য। তিথির ভাষ্য, তারা পুরো টিমসহ গতকাল (২ মার্চ) দেশে ফিরেছেন। যেদিন ইকরা আত্মহত্যা করেন, সেদিনই দ্রুত দেশে ফেরার জন্য বিভিন্ন জায়গায় টিকিটের খোঁজ করা হয়েছিল, কিন্তু প্রথম দিন

অবশেষে আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তিথি

স্ত্রী ইকরার আ ত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভী। অভিযোগ উঠেছে, তার কথিত পরকীয়ার জেরেই আ ত্মহ ত্যার পথ বেছে নেন ইকরা। এদিকে গুঞ্জন ছড়ায়, আলভীর সঙ্গে ছোটপর্দার আরেক অভিনেত্রী ইফফাত আরা তিথির প্রেমের সম্পর্ক রয়েছে।

বিভিন্ন আলোচনা-সমালোচনা ও গুঞ্জনের পর অবশেষে মুখ খুলেছেন তিথি। প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, আলভীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। কোনো কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে দীর্ঘ চার-পাঁচ বছর কাজ করলে স্বাভাবিকভাবেই ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারে। তিনি আরও জানান, ইন্ডাস্ট্রিতে আলভী তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন—এ কথা তিনি আগেও একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।

দেশে ফেরার বিষয়েও কথা বলেছেন ইফফাত আরা তিথি। তিনি বলেন, অনেকেই অভিযোগ করছেন—“আলভী তার স্ত্রীকে শেষবার দেখতে আসেননি, বরং তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুরছেন”—যা সম্পূর্ণ অসত্য। তিথির ভাষ্য, তারা পুরো টিমসহ গতকাল (২ মার্চ) দেশে ফিরেছেন। যেদিন ইকরা আত্মহত্যা করেন, সেদিনই দ্রুত দেশে ফেরার জন্য বিভিন্ন জায়গায় টিকিটের খোঁজ করা হয়েছিল, কিন্তু প্রথম দিন কোনো টিকিট পাওয়া যায়নি। পরে টিকিটের ব্যবস্থা হলে পরের দিন পুরো টিম একসঙ্গেই দেশে ফেরেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। প্রায় ১৪ বছর পর, ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। দম্পতির রিজিক নামে একটি পুত্রসন্তান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow