অবশেষে খুলে দেওয়া হলো রাফাহ ক্রসিং

অবশেষে খুলে দেওয়া হলো মিশর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং। সোমবার (২ ফেব্রুয়ারি) ১৮ মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ক্রসিংটির কার্যক্রম শুরু হয়। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে গাজা থেকে অন্তত ৫০ জন বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ও একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবে। সোমবার আল-কাহেরা নিউজ জানায়, এরই মধ্যে ফিলিস্তিনিদের একটি দল রাফাহ ক্রসিংয়ে পৌঁছেছে। এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) পরীক্ষামূলকভাবে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি বিধিনিষেধের কারণে প্রায় ১৮ মাসের বেশি সময় ধরে ক্রসিংটি পুরোপুরি বন্ধ ছিল। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ দফায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবেন। পাশাপাশি চিকিৎসার জন্য ১৫০ জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা ছেড়ে মিসরে যাবেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসিংটি পুরোপুরি চালু হওয়ার অপেক্ষায় প্রায় ২২ হাজার রোগী রয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাস থেকে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সীমান

অবশেষে খুলে দেওয়া হলো রাফাহ ক্রসিং

অবশেষে খুলে দেওয়া হলো মিশর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং। সোমবার (২ ফেব্রুয়ারি) ১৮ মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ক্রসিংটির কার্যক্রম শুরু হয়।

মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে গাজা থেকে অন্তত ৫০ জন বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ও একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবে। সোমবার আল-কাহেরা নিউজ জানায়, এরই মধ্যে ফিলিস্তিনিদের একটি দল রাফাহ ক্রসিংয়ে পৌঁছেছে।

এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) পরীক্ষামূলকভাবে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি বিধিনিষেধের কারণে প্রায় ১৮ মাসের বেশি সময় ধরে ক্রসিংটি পুরোপুরি বন্ধ ছিল।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে, এ দফায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবেন। পাশাপাশি চিকিৎসার জন্য ১৫০ জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা ছেড়ে মিসরে যাবেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ক্রসিংটি পুরোপুরি চালু হওয়ার অপেক্ষায় প্রায় ২২ হাজার রোগী রয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাস থেকে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই সীমান্তপথ।

সূত্র: এএফপি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow