অবশেষে সুখবর পেলেন ছাত্রদলের হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর তার পদ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদল শাখার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী হামিমের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ আর থাকল না। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল। শোকজের পর ভিডিও বার্তায় হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

অবশেষে সুখবর পেলেন ছাত্রদলের হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আড়াই মাস পর তার পদ ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদল শাখার দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী হামিমের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ আর থাকল না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চলতি বছরের ৪ মার্চ শেখ তানভীর বারী হামিমকে পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি তানভীর বারী হামিমকে শোকজ করে কেন্দ্রীয় ছাত্রদল। শোকজের পর ভিডিও বার্তায় হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow