অবৈধভাবে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। পরে এসব তেল তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। এতে হাসমত আলীর দোকান থেকে ৬০০ লিটার পেট্রোল ও ৪০০ লিটার ডিজেল এবং আব্দুস সালামের দোকান থেকে ৪২০ লিটার পেট্রোল, ৮৫ লিটার ডিজেল ও ৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এম এ মালেক/ইএ

অবৈধভাবে ১৫১০ লিটার তেল মজুত, জব্দ করে স্থানীয়দের মধ্যে বিক্রি

সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

পরে এসব তেল তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই অভিযান পরিচালনা করেন।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। এতে হাসমত আলীর দোকান থেকে ৬০০ লিটার পেট্রোল ও ৪০০ লিটার ডিজেল এবং আব্দুস সালামের দোকান থেকে ৪২০ লিটার পেট্রোল, ৮৫ লিটার ডিজেল ও ৫ লিটার অকটেন জব্দ করা হয়। একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এম এ মালেক/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow