‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। এ ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে বিষয়টি দেখতে হবে। এ জন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, নাগরিকত্ব যাচাইসংক্রান্ত ২ হাজার ৮৬২টি মামলা এখনো বাংলাদেশের কাছে ঝুলে আছে, যার কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে মুলতবি রয়েছে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশ সরকারের এক প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল এ মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ নিয়ে বলেন, আসামের মুখ্যমন্ত্রী এ ধরনের পদক্ষেপের কথা স্বীকার করার পর বাংলাদেশ জোরালো প্রতিবাদ জানিয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ প্রসঙ্গে ভারতীয় মুখপাত্র বলেন, ভারতে অবস্থানরত সব অবৈধ বিদেশি নাগরিককে দেশের আইন, প্রক্রিয়া ও

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত
ভারতে অবস্থানরত ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের’ নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। এ ক্ষেত্রে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল ইস্যুর প্রেক্ষাপটে বিষয়টি দেখতে হবে। এ জন্য বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, নাগরিকত্ব যাচাইসংক্রান্ত ২ হাজার ৮৬২টি মামলা এখনো বাংলাদেশের কাছে ঝুলে আছে, যার কিছু পাঁচ বছরেরও বেশি সময় ধরে মুলতবি রয়েছে। পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশ সরকারের এক প্রতিক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল এ মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষীদের মাধ্যমে লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ নিয়ে বলেন, আসামের মুখ্যমন্ত্রী এ ধরনের পদক্ষেপের কথা স্বীকার করার পর বাংলাদেশ জোরালো প্রতিবাদ জানিয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ প্রসঙ্গে ভারতীয় মুখপাত্র বলেন, ভারতে অবস্থানরত সব অবৈধ বিদেশি নাগরিককে দেশের আইন, প্রক্রিয়া ও বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ যেন দ্রুত নাগরিকত্ব যাচাই সম্পন্ন করে, যাতে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজভাবে সম্পন্ন করা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow