অবৈধ ৫ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস, আইএনসি১ ব্রিকসকে ৬ লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এসব ইট ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের ৫ ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোছা. জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস, এম, মঞ্জুর-উল-আলম।
ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৫ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালানো হয়।
অভিযানে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস, আইএনসি১ ব্রিকসকে ৬ লাখ করে সর্বমোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এসব ইট ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নের ৫ ইটভাটা পরিদর্শন এবং অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোছা. জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক এস, এম, মঞ্জুর-উল-আলম।
What's Your Reaction?