অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বুধবার (৪ মার্চ) রাত ১০টা ৫১ মিনিটে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। ওই পোস্টে হামিম লিখেছেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ ছিল না। ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।’ তিনি আরও লিখেছেন, ‘আমি এ  দলের একজন কর্মী। এতটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচণ্ড গর্বের। আলহামদুলিল্লাহ।’ এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনি শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়ি অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধার সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অন

অব্যাহতি পেয়ে যা বললেন হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি করা হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

বুধবার (৪ মার্চ) রাত ১০টা ৫১ মিনিটে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে হামিম লিখেছেন, ‘ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদ ছিল না। ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।’

তিনি আরও লিখেছেন, ‘আমি এ  দলের একজন কর্মী। এতটুকু পরিচয়ই আমার জন‍্য প্রচণ্ড গর্বের। আলহামদুলিল্লাহ।’

এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনি শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়ি অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধার সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow