অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ উল্লেখ করে তিনি অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। সময়ের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে। দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ও ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি। অভিন্ন সমৃদ্ধি অর্জনে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন তিনি। ভারত

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ উল্লেখ করে তিনি অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। সময়ের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের সহযোগিতা বাড়ছে।

দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ ও ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি। অভিন্ন সমৃদ্ধি অর্জনে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন তিনি।

ভারতের স্বাধীনতা দিবসের এ আয়োজনে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতের নাগরিক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন খাতের অতিথিরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow