অভিনয়ে ভাঙছেন নিজের সীমা, বলছেন মেহজাবীন চৌধুরী
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোটপর্দা জয় করার পর এখন বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে দর্শকদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকা। আগামীকাল ১৮ মার্চ ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব কনটেন্ট ‘ক্যাকটাস’। এতে একেবারেই ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন মেহজাবীন, যা নিয়ে এরই মধ্যে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা। ‘ক্যাকটাস’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “সত্যি বলতে, এই প্রতিক্রিয়াগুলো দেখতে খুব ভালো লাগছে। কারণ একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময়ই চাই মানুষ আমাকে নতুনভাবে দেখুক। যখন তারা বলে ‘এ কোন মেহজাবীন’, তখন মনে হয় হয়তো একটু হলেও নিজের সীমা ভাঙতে পেরেছি। এটা আমার জন্য খুব আনন্দ ও অনুপ্রেরণার।” কাজের ব্যস্ততার মাঝেও ঈদ এলেই শৈশবের স্মৃতিতে ফিরে যান এই অভিনেত্রী। ছোটবেলার ঈদ নিয়ে তিনি বলেন, “ঈদ ছিল খুবই সরল কিন্তু আনন্দে ভরা। নতুন জামা পাওয়া, সকালে সবার কাছে সালাম করা, আর সালামি জমানো- এই ছোট ছোট বিষয়গুলোই ছিল সবচেয়ে বড় আনন্দ।” বর্তমান সময়ের ঈদ নিয়েও রয়েছে তার আলাদা অনুভূতি। মেহজাবীনের ভাষায়, “ঈদের দিনটা আমি পরিবার নিয়েই কা
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোটপর্দা জয় করার পর এখন বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে দর্শকদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন এই তারকা।
আগামীকাল ১৮ মার্চ ওটিটিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ওয়েব কনটেন্ট ‘ক্যাকটাস’। এতে একেবারেই ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন মেহজাবীন, যা নিয়ে এরই মধ্যে নেটদুনিয়ায় শুরু হয়েছে আলোচনা।
‘ক্যাকটাস’ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “সত্যি বলতে, এই প্রতিক্রিয়াগুলো দেখতে খুব ভালো লাগছে। কারণ একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময়ই চাই মানুষ আমাকে নতুনভাবে দেখুক। যখন তারা বলে ‘এ কোন মেহজাবীন’, তখন মনে হয় হয়তো একটু হলেও নিজের সীমা ভাঙতে পেরেছি। এটা আমার জন্য খুব আনন্দ ও অনুপ্রেরণার।”
কাজের ব্যস্ততার মাঝেও ঈদ এলেই শৈশবের স্মৃতিতে ফিরে যান এই অভিনেত্রী। ছোটবেলার ঈদ নিয়ে তিনি বলেন, “ঈদ ছিল খুবই সরল কিন্তু আনন্দে ভরা। নতুন জামা পাওয়া, সকালে সবার কাছে সালাম করা, আর সালামি জমানো- এই ছোট ছোট বিষয়গুলোই ছিল সবচেয়ে বড় আনন্দ।”
বর্তমান সময়ের ঈদ নিয়েও রয়েছে তার আলাদা অনুভূতি। মেহজাবীনের ভাষায়, “ঈদের দিনটা আমি পরিবার নিয়েই কাটাতে পছন্দ করি। এবারও ঢাকাতেই থাকব। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো, একটু আড্ডা- এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন:
ঈদের কমার্শিয়াল সিনেমা নিয়ে যে জ্ঞান দিলেন শাহরিয়ার নাজিম জয়
বৈশাখী টেলিভিশনে ঈদের ২৭ নাটক ও ৭ সিনেমা
ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা ও কনটেন্ট নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বলেন, “এবার ঈদে অনেক বৈচিত্র্যময় কাজ আসছে, যা সত্যিই ভালো লাগছে। দর্শক হিসেবে আমিও কিছু কাজ দেখার জন্য আগ্রহী। তবে শেষ পর্যন্ত দর্শকরাই ঠিক করবেন কোন কাজটা তাদের মনে জায়গা করে নেয়। আমি চাই সবাই নিজের পছন্দমতো কাজগুলো উপভোগ করুক।”
এমএমএফ
What's Your Reaction?