অভিমান করে এক কুরআন হাফেজ বিষপানে আত্মহত্যা করেছেন

জামালপুরের সরিষাবাড়ীতে মায়ের ওপর অভিমান করে সালমান (১৭) নামে এক কুরআন হাফেজ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত বুধবার রাতে উপজেলার আওনা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র সালমান ৩০ পারা কুরআনের হাফেজ। তাঁর মাতা শাহনাজ বেওয়া প্রতিদিনের মতো তাঁকে জোর করে পিংনা ইউনিয়নের বাঘ আছড়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পাঠিয়ে দেন। বিকেলে মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা খেলায় মগ্ন থাকার সুযোগে সালমান মায়ের উপর অভিমান করে প্রধান হুজুরের ডেস্কে রাখা মাছি মারা বিষ পান করে। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, সংবাদ পেয়ে বাড়ি থেকে রাতেই লাশ উদ্ধারের পর সুরত হাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

অভিমান করে এক কুরআন হাফেজ বিষপানে আত্মহত্যা করেছেন

জামালপুরের সরিষাবাড়ীতে মায়ের ওপর অভিমান করে সালমান (১৭) নামে এক কুরআন হাফেজ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত বুধবার রাতে উপজেলার আওনা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র সালমান ৩০ পারা কুরআনের হাফেজ। তাঁর মাতা শাহনাজ বেওয়া প্রতিদিনের মতো তাঁকে জোর করে পিংনা ইউনিয়নের বাঘ আছড়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পাঠিয়ে দেন। বিকেলে মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা খেলায় মগ্ন থাকার সুযোগে সালমান মায়ের উপর অভিমান করে প্রধান হুজুরের ডেস্কে রাখা মাছি মারা বিষ পান করে। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, সংবাদ পেয়ে বাড়ি থেকে রাতেই লাশ উদ্ধারের পর সুরত হাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow