অসুস্থ মাকে দেখতে এসে পাবলিক টয়লেটে মিললো প্রকৌশলীর মরদেহ

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দিন খান (৩৮) নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। ফরিদ উদ্দিন দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ থাকা মাকে দেখতে বুধবার (১৭ জুন) রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন ফরিদ উদ্দিন। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর তিনি পেটে ব্যথা অনুভব করেন। পরে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘসময় অতিবাহিত হলেও তিনি বাইরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, ফরিদ উদ্দিন নিজেও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার মা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাকে দেখতে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের ভেতরে অসুস্থ হয়ে তিনি মারা যান। খ

অসুস্থ মাকে দেখতে এসে পাবলিক টয়লেটে মিললো প্রকৌশলীর মরদেহ

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দিন খান (৩৮) নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

ফরিদ উদ্দিন দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অসুস্থ থাকা মাকে দেখতে বুধবার (১৭ জুন) রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন ফরিদ উদ্দিন। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর তিনি পেটে ব্যথা অনুভব করেন। পরে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘসময় অতিবাহিত হলেও তিনি বাইরে না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, ফরিদ উদ্দিন নিজেও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার মা কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাকে দেখতে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের ভেতরে অসুস্থ হয়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হুসাইন মালিক/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow