অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ফিল্ডিং কতটা প্রস্তুত?
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি ও দলের বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিক মজুমদার। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ- এমনটাই জানিয়েছেন আশিক। বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ক্যাচিং অনুশীলনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। আশিক বলেন, ‘ডে বাই ডে উন্নতি হচ্ছে, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে লঙ্গার ভার্সন ক্রিকেট হওয়ায় স্লিপ ক্যাচ, হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগ এ ধরনের ক্যাচিং প্র্যাকটিস বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে।’ এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচকে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ফিল্ডিং কোচ। তার দাবি, প্রস্তুতি ম্যাচে ফিল্ডারদের পারফরম্যান্সও ছিল সন্তোষজনক। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে আশিক বলেন, ‘একটা প্র্
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি ও দলের বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিক মজুমদার।
অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ- এমনটাই জানিয়েছেন আশিক। বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ক্যাচিং অনুশীলনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আশিক বলেন, ‘ডে বাই ডে উন্নতি হচ্ছে, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে লঙ্গার ভার্সন ক্রিকেট হওয়ায় স্লিপ ক্যাচ, হাই ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগ এ ধরনের ক্যাচিং প্র্যাকটিস বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করছে।’
এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেই ম্যাচকে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ফিল্ডিং কোচ। তার দাবি, প্রস্তুতি ম্যাচে ফিল্ডারদের পারফরম্যান্সও ছিল সন্তোষজনক।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রসঙ্গে আশিক বলেন, ‘একটা প্র্যাকটিস ম্যাচ খেলায় অনেক ভালো হয়েছে। প্র্যাকটিস ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচ ধরেছে। কন্ডিশন আমাদের মনের ভেতরে। পৃথিবীর যেকোনো জায়গাতেই যত দ্রুত আমি মানিয়ে নিতে পারব ততই ভালো। আমরা অনেক আগেই এসেছি এখানে। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অনেকটা হয়ে গেছে। আমি বলব ৯০ শতাংশ হয়ে গেছে।’
দীর্ঘ পাঁচ দিনের টেস্টে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রস্তুতিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন আশিক। তার মতে, ক্রিকেটাররা দুই দিক থেকেই নিজেদের প্রস্তুত করছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ দিনের লড়াইয়ের জন্য দলের প্রস্তুতি নিয়ে আশিক জানালেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। ক্রিকেট গোল বলের খেলা। মানসিক-শারীরিক দুইভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
টেস্ট ক্রিকেটে ফিল্ডারদের দীর্ঘ সময় ধরে মনোযোগ ধরে রাখার বিষয়টিও আলাদা করে তুলে ধরেছেন বাংলাদেশের এই কোচ। বিশেষ করে অনেকক্ষণ কোনো সুযোগ না আসার পর হঠাৎ পাওয়া কঠিন ক্যাচকে কাজে লাগানোর ওপর জোর দিচ্ছেন তারা।
আশিক বলেন, ‘ফিল্ডিংয়ে হাফ চান্স কাজে লাগানো সবচেয়ে বড় ব্যাপার হলো কনসেন্ট্রেশন ধরে রাখা। লঙ্গার ভার্সনে দেখবেন অনেকক্ষণ ধরে বল আসছে না, তবে হঠাৎ একটা আসে ওই একটাই ধরতে হয়। বিশেষ করে লঙ্গার ভার্শন ক্রিকেটে হাফ চান্সকে ফুল চান্স বানানো মূল লক্ষ্য। এটা নিয়েই কাজ চলছে, কনসেন্ট্রেশন কীভাবে বৃদ্ধি করা যায়।’
এসকেডি/আইএইচএস/
What's Your Reaction?