অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ? জানালেন নিজেই
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার কোটি কোটি ভক্ত। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার। কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। তবে এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন নিজেই। ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছিল ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চনকে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরলেও শারীরিক ও মানসিকভাবে এখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে নিজের ব্লগে জানিয়েছেন তিনি। ব্লগে অমিতাভ লিখেছেন, ‘অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে ছিলাম। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। কিন্তু বাড়ি ফেরার পরের অধ্যায়টাই যেন জীবনের সবচেয়ে কঠিন সময়। শারীরিক ও মানসিকভাবে নিজেকে ভীষণ ক্লান্ত ও বিধ্বস্ত মনে হচ্ছে।’ নিজের বর্তমান পরিস্থিতিকে একজন চ্যাম্পিয়নের পরাজয়ের সঙ্গে তুলনা করে তিনি লেখেন, ‘ধরুন, আপনি একজন চ্যাম্পিয়ন। কিন্তু একদিন যখন পরাজয় আপনার সামনে এসে দাঁড়ায়, সেটাই জীবনের সবচেয়ে কঠ
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার কোটি কোটি ভক্ত। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে এই বর্ষীয়ান অভিনেতার। কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। তবে এখনো পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন নিজেই।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছিল ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চনকে। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরলেও শারীরিক ও মানসিকভাবে এখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে নিজের ব্লগে জানিয়েছেন তিনি।
ব্লগে অমিতাভ লিখেছেন, ‘অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে ছিলাম। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। কিন্তু বাড়ি ফেরার পরের অধ্যায়টাই যেন জীবনের সবচেয়ে কঠিন সময়। শারীরিক ও মানসিকভাবে নিজেকে ভীষণ ক্লান্ত ও বিধ্বস্ত মনে হচ্ছে।’
নিজের বর্তমান পরিস্থিতিকে একজন চ্যাম্পিয়নের পরাজয়ের সঙ্গে তুলনা করে তিনি লেখেন, ‘ধরুন, আপনি একজন চ্যাম্পিয়ন। কিন্তু একদিন যখন পরাজয় আপনার সামনে এসে দাঁড়ায়, সেটাই জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত।’
যদিও শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে কিছুই জানাননি অমিতাভ। তবে তার লেখাজুড়ে ছিল কঠিন সময়ে ভেঙে না পড়ে সাহস নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা।
তিনি লিখেছেন, ‘কেউ সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, কেউ আবার ভেঙে পড়েন। যারা সাহস নিয়ে লড়াই চালিয়ে যান, শেষ পর্যন্ত তারাই বিজয়ী হন। আর যারা পারেন না, তারা পরিস্থিতির সঙ্গে আপস করে নেন। কেউ আবার অতীতের গৌরবময় স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচেন। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। তবে আমি শুধু বলতে চাই, ভালো থাকুন, আনন্দে থাকুন।’
অমিতাভের এই আবেগঘন বার্তা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই মনে করছেন, জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও ইতিবাচক থাকার যে বার্তা তিনি দিয়েছেন, সেটিই তার অদম্য মানসিক শক্তির পরিচয়।
উল্লেখ্য, চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও তিনি নিয়মিত সিনেমার শুটিং, বিজ্ঞাপন এবং টেলিভিশন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। তার কর্মস্পৃহা ও উদ্যম বরাবরই নতুন প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস। তবে সাম্প্রতিক এই অসুস্থতার খবর তার ভক্তদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।
এমএমএফ
What's Your Reaction?

