অস্বচ্ছল মায়েদের সেলাই মেশিন উপহার
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাগানবাড়ী এলাকায় অস্বচ্ছল ও উদ্যোমী মায়েদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার (১০ মে) বিকেলে হেল্পিং হিউম্যান ফাউণ্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ১০ জন মায়ের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
এ সময় প্রতিটি মায়ের হাতে একটি করে গোলাপ ফুল ও অনুপ্রেরণামূলক বই তুলে দেওয়া হয়। আয়োজনে উপস্থিত মায়েরা এমন উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লাকী বেগম বলেন, আজকে মা দিবসে এসে আমি একটা সেলাই মেশিন পেয়েছি। এই মেশিনটা পেয়ে আমার খুব উপকার হয়েছে। মেশিনের সঙ্গে একটা বই দিয়েছে এবং একটা গোলাপ ফুল দিয়েছে। কাজ শিখেছি, কিন্তু একটা মেশিন কিনতে পারিনি টাকার জন্য। আজকে পেয়ে আমি খুব আনন্দিত।
হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন বলেন, অনেক মা সেলাইয়ের কাজ জানে, প্রশিক্ষণ নেওয়া আছে, কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ্যের অভাবে এই কাজটা করতে পারতেছিল না। আমরা এজন্য হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে মা দিবস উপলক্ষে ১০ জন স্বাবলম্বী হতে চায় এমন উদ্যমী মায়েদের মাঝে সেলাই মেশি
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাগানবাড়ী এলাকায় অস্বচ্ছল ও উদ্যোমী মায়েদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার (১০ মে) বিকেলে হেল্পিং হিউম্যান ফাউণ্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ১০ জন মায়ের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন, যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
এ সময় প্রতিটি মায়ের হাতে একটি করে গোলাপ ফুল ও অনুপ্রেরণামূলক বই তুলে দেওয়া হয়। আয়োজনে উপস্থিত মায়েরা এমন উদ্যোগে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লাকী বেগম বলেন, আজকে মা দিবসে এসে আমি একটা সেলাই মেশিন পেয়েছি। এই মেশিনটা পেয়ে আমার খুব উপকার হয়েছে। মেশিনের সঙ্গে একটা বই দিয়েছে এবং একটা গোলাপ ফুল দিয়েছে। কাজ শিখেছি, কিন্তু একটা মেশিন কিনতে পারিনি টাকার জন্য। আজকে পেয়ে আমি খুব আনন্দিত।
হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের সাজ্জাদ হোসেন বলেন, অনেক মা সেলাইয়ের কাজ জানে, প্রশিক্ষণ নেওয়া আছে, কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ্যের অভাবে এই কাজটা করতে পারতেছিল না। আমরা এজন্য হেল্পিং হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে মা দিবস উপলক্ষে ১০ জন স্বাবলম্বী হতে চায় এমন উদ্যমী মায়েদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলাম। যেটা তাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে, তারা নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, নিজেরাই এই কাজ করে সংসারের আয়-রোজগার করতে পারবে।