অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরি ও সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মে) নগরের এনায়েতবাজার এলাকার গোয়ালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে দেখা যায়, ভাঙা মেঝেতে নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুসি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল। অভিযানে সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বরেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এমআরএএইচ/বিএ

অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরি ও সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ মে) নগরের এনায়েতবাজার এলাকার গোয়ালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

jagonews24

অভিযানে দেখা যায়, ভাঙা মেঝেতে নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুসি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল।

অভিযানে সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বরেন, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow