অহংকার এবং অন্যান্য
জি বি এম রুবেল আহম্মেদ অহংকার বৃহৎ চাঁদও আড়াল হয়কিঞ্চিত মেঘের ভিড়ে— ধৈর্য হাজার পাতা বুকে নিয়েঝড়-রোদ উপেক্ষা করেনিঃশব্দে দাঁড়িয়ে থাকেএকটি গাছ— আহ্বান পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ধ্বনিমসজিদ থেকে ভেসে আসেমুয়াজ্জিনের পবিত্র আজান মাটির দেহ যা দিয়ে নির্মাণতা দিয়েই শেষ–মাঝপথে মেখে নিইকত দামি সাবান লেনদেন তুমিও বাঁচোআমিও বাঁচিতুমি দাও অক্সিজেনআমি দিই কার্বন-ডাই-অক্সাইড। এসইউ
জি বি এম রুবেল আহম্মেদ
অহংকার
বৃহৎ চাঁদও আড়াল হয়
কিঞ্চিত মেঘের ভিড়ে—
ধৈর্য
হাজার পাতা বুকে নিয়ে
ঝড়-রোদ উপেক্ষা করে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকে
একটি গাছ—
আহ্বান
পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ধ্বনি
মসজিদ থেকে ভেসে আসে
মুয়াজ্জিনের পবিত্র আজান
মাটির দেহ
যা দিয়ে নির্মাণ
তা দিয়েই শেষ–
মাঝপথে মেখে নিই
কত দামি সাবান
লেনদেন
তুমিও বাঁচো
আমিও বাঁচি
তুমি দাও অক্সিজেন
আমি দিই কার্বন-ডাই-অক্সাইড।
এসইউ
What's Your Reaction?