অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

কার্টুন শেয়ার দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া অনলাইন অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘কথা চলবে, কলম চলবে’, ‘বলে যাব, লড়ে যাব’সহ নানা প্রতিবাদী স্লোগানসম্বলিত ফেস্টুন দেখা যায়। মানববন্ধনে সংগঠনটির বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন। বক্তারা বলেন, হাসিনা সরকারের সময়ে অন্যায়ভাবে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ঘটনার সঙ্গে হাসান নাসিমের গ্রেফতারের মিল রয়েছে। তারা আজকের শুনানিতে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন। গ্রেফতার এ এম হাসান নাসিম/ছবি: সংগৃহীত জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘এখানে দাঁড়িয়ে আমার লেখক মুশতাক ও কার্টুনিস্ট কিশোরের কথা মনে পড়ছে। আমরা তাদের ভুলে যাইনি। হাসিনা সরকার লেখক মুশতাককে বাসা থেকে তুলে নিয়ে গুম করেছিল। হাসান নাসিমকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় আমরা মুশতাকের কথা স্মরণ করেছি। আবার হাসান নাসিমকে কার

অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে মানববন্ধন

কার্টুন শেয়ার দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া অনলাইন অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘কথা চলবে, কলম চলবে’, ‘বলে যাব, লড়ে যাব’সহ নানা প্রতিবাদী স্লোগানসম্বলিত ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে সংগঠনটির বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন। বক্তারা বলেন, হাসিনা সরকারের সময়ে অন্যায়ভাবে গ্রেফতার হওয়া লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ঘটনার সঙ্গে হাসান নাসিমের গ্রেফতারের মিল রয়েছে। তারা আজকের শুনানিতে হাসান নাসিমের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

jagonews24

গ্রেফতার এ এম হাসান নাসিম/ছবি: সংগৃহীত

জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ‘এখানে দাঁড়িয়ে আমার লেখক মুশতাক ও কার্টুনিস্ট কিশোরের কথা মনে পড়ছে। আমরা তাদের ভুলে যাইনি। হাসিনা সরকার লেখক মুশতাককে বাসা থেকে তুলে নিয়ে গুম করেছিল। হাসান নাসিমকে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় আমরা মুশতাকের কথা স্মরণ করেছি। আবার হাসান নাসিমকে কারাগারে পাঠানো হলে আমরা কিশোরকে স্মরণ করেছি।’

তিনি বলেন, ‘হাসান নাসিমকে যে মামলায় তুলে নেওয়া হয়, তার তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার দেখানোর কথা। কিন্তু তার ভাই ডিবি কার্যালয়ে গেলেও কেউ কথা বলেনি। তার জামিনও মঞ্জুর করা হয়নি। আজকের শুনানিতে নিঃশর্তভাবে তাকে মুক্তি দিতে হবে।’

পাশাপাশি তিনি সরকারের নীতির সমালোচনার ক্ষেত্রে লেখক, শিল্পী, চিত্রশিল্পী ও কার্টুনিস্টদের কাজের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।

সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ব্যবহার করে আগের সরকার ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং জনগণের কণ্ঠরোধ করেছিল। এখন বর্তমান সরকার সেই আইন ব্যবহার করে বাকস্বাধীনতা হরণ করছে।’

তিনি দ্রুত সময়ের মধ্যে হাসান নাসিমকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সরকার গঠনের দুই মাসের মধ্যেই মানুষ নানা সংকটে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি মানুষ। মানুষের এসব সমস্যার দিকে নজর দেওয়া প্রয়োজন।’

এফএআর/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow